সোনালী ব্যাংক লিঃ কাহালু শাখার ব্যবস্থাপক সিদ্দিককে অফিসার্স ক্লাবের পক্ষ হতে বিদায়ী সংবর্ধনা প্রদান

কাহালু (বগুড়া) প্রতিনিধি : মঙ্গলবার বগুড়ার কাহালু অফিসার ক্লাবের পক্ষ হতে সোনালী ব্যাংক লিমিটেড কাহালু শাখার ব্যবস্থাপক নূরে আলম সিদ্দিককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায়ী সংবর্ধনা প্রদান করেন কাহালু অফিসার ক্লাবের সভাপতি ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু অফিসার ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.আখেরুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. গোলাম মোর্শেদ সহ অফিসার ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। (উল্লেখ্য যে, আগামী বৃহস্পতিবার শাখা ব্যবস্থাপক নূরে আলম সিদ্দিক কাহালু থেকে বিদায় নিবেন এবং একই দিনে সোনালী ব্যাংক লিমিটেড শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান কাহালু শাখায় যোগদান করার সম্ভবনা রয়েছে ব্যাংক সূত্রে জানা গেছে)।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url