বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মানিকচক বন্দরে মাক্স বিতরণ
এস আই সুমন,স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে বগুড়া সদরের মানিক চক বন্দরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসেচতনা বৃদ্ধি করনের লক্ষে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মাক্স বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসাবে মাক্স বিতরণ করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান সফিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ, জেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক তপন কুমার চক্রবর্তী,আওয়ামীলীগ নেতা মোখলেছুর রহমান,মেহেদী হাসান সাজু,জাকারিয়া পারভেজ,ডাঃ এসএম সাহিদুল ইসলাম,ডাঃ মুকুল সাহা,আইয়ুব আলী,শাহাদৎ হোসেন,নুরুল আলম টুটুল,সেলিম হোসেন প্রমুখ।