আত্রাইয়ে ইসরাফিল আলম এমপির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি’র সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার জুম্মার নামাজ শেষে সাবঃরেজিষ্ট্রি অফিস মসজিদসহ ৩টি মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগ আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক সরদার শোয়েব ও আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার সভাপতি আবুহেনা মোস্তফা কামাল এর যৌথ উদ্যোগে এই রোগ মুক্তি কামনা আয়োজন করা হয়।
আত্রাই সাবঃরেজিস্ট্রি অফিস মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল আলিম দোয়া পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান,আত্রাই দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ কায়েম উদ্দিন সরদার উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সাজেদুর রহমান দুদু শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার সুপার মোঃ আলাউদ্দিন সিরাজী,
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু উজ্জল,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহদী মাসনদ স্বরূপ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সোহাগ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,সাংগঠনিক সম্পাদক রায়হান সোবহান রাসেল, আত্রাই মোল্লা আজাদ সরকারি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মোঃ রাকিব হোসেন, সাধারণ সম্পাদক, মোঃ রাকিবুল ইসলাম রাব্বি, উপজেলা শ্রমিকলীগ সহ-প্রচার সম্পাদক মোঃ আফতাব উদ্দিন, আহসানগঞ্জ ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুরুজ প্রামাণিক, আত্রাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সেন্টুসহ সকল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
গত ৫ তারিখে সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি অসুস্থ হয়ে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা উন্নতির জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা চেয়েছেন।