নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পিংকুর ইন্তেকাল

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পিংকু ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। ৬ জুলাই রাত ১০ টা ২৫ মিনিটে বগুড়া শহরের বাসায় তিনি ইন্তেকাল করেন। রফিকুল ইসলাম পিংকু (৫৫) দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৭ জুলাই বেলা ১১ টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জল, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, সাবেক কাউন্সিলর আবু সাঈদ মিলন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি মিনহাজুর রহমান হাবিব, সহ-সভাপতি একাব্বর হোসেন পুটু, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল, অর্থ সম্পাদক জোবায়ের হোসেন রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন খান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক টিপু সুলতান, নির্বাহী সদস্য তাছলিমা আজম ও সদস্য অসিম কুমার রায় প্রমুখ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url