সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ৭৭২ পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে বিজিবি

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ৭৭২ পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে বিজিবি। আটক কিশোরের নাম আতিক রহমান।সে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাই হাওর মুসলিম পাড়া গ্রামের খুরশিদ আলীর পুত্র।
বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার দাউদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২৬৩ নাম্বার পিলার সংলগ্ন এলাকা দিয়ে আতিকুর রহমান নামের এক ব্যক্তি ভারত থেকে ৭৭২ পিস ইয়াবা নিয়ে বিছনাকান্দি সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করছে। তাৎক্ষণিক বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার ওই এলাকায় টহল জোরদার করে, আতিকুর রহমান নামের ওই ব্যক্তিকে আটক সক্ষম হন বিজিবি।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, বিছনাকান্দি সীমান্তে ৭৭২ পিস ইয়াবাসহ আতিকুর রহমান নামের এক কিশোরকে আটক করেছেন বিছনাকান্দি সীমান্তের বিজিবি আটক করার খবর পেয়েছি। বিজিবি সদস্যরা আসামিকে থানায় হস্তান্তর করলে দেশের চলমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url