বিত্তবানদের সাহ্যায়ের আবেদন ফুলবাড়ীতে পবনের দুই চোঁখ অন্ধ হয়ে যাওয়া এখন তার সংসার চলে না

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির চক্কবির দাসপাড়া গ্রামের সুজয় রায়ের পুত্র পবন দীর্ঘ ১৫ বছর ধরে চোখের চিকিৎসা করেও সুফল পাননি। অবশেষে তার চোখ দুটি অন্ধ হয়ে যাওয়ায় পৃথিবীর আলো আর দেখতে পান না। এখন তার সংসারও চলে না। তার সংসারে রবি (৭) নিরব (৮) নামে দুটি সন্তান রয়েছে। তার মধ্যে নিরব তার পিতার হাত ধরে শহরে আনেন ও এখন বিত্তবানদের কাছে হাত বাড়ানো ছাড়া তার আর কোন উপায় নেই। বর্তমান তার সংসার চলে না। ১০ কেজি চাউলের কার্ডও তার মেলেনি। তার স্ত্রী হাসি জানান, দীর্ঘ ১৫ বছর ধরে জায়গা জমি নষ্ট করে আমার স্বামীকে চিকিৎসা করেছি। কিন্তু চিকিৎসকেরা বলেন এই চোখ আর কোন ভাবে ভাল হওয়া সম্ভব নয়। তার পর থেকে আর কোন চিকিৎসা করেননি অর্থের অভাবে। বর্তমানে অনাহারে অদ্যাহারে পবন দিনাতিপাত করছেন। এখন তার সংসার চলা কঠিন হয়ে পড়েছে। দুশ্চিন্তায় তিনি ভুগছেন। কার কাছে যাবেন, কে দিবে তাকে সাহায্য এ নিয়ে সারাদিন ২টি বাচ্চা নিয়ে চোখ থেকে অশ্রু ঝরছে তার। তাই পবন মাননীয় প্রধানমন্ত্রী ও বিত্তবানদের কাছে ভারতে চিকিৎসা করার জন্য সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- ০১৭৩৭৬২১৪৬৪ (বিকাশ)।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url