রাজশাহীর পুঠিয়ায় ৩৬টি ভূমিহীন পরিবার পেলো খাস জমি

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি উদ্যেগে অসহায় ৩৬টি ভূমিহীন পরিবারের মধ্যে খাস জমির দখল দেওয়া হয়েছে। এসময় প্রতিটি পরিবারকে ৩ শতাংশ করে জমি ভাগ করে দেয়া হয়। সেখানে তারা নিজেরাই ঘরবাড়ি তৈরি করে বসবাস করতে পারবেন। (৫ ফেব্রæয়ারি) বুধবার সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ রুমানা আফরোজ উপস্থিত থেকে ভূমিহীন পরিবারগুলোকে জমির গুলোর দখল বুঝিয়ে দেন। এসময় সহকারী কমিশনার ভুমি রুমানা আফরোজ বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিশ্রæতিতে দেশের একটি মানুষও ভূমিহীন/গৃহহীন থাকবেনা। এর বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় উপজেলার বারইপাড়া মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ৩৩১২/৩৩১৪ নং দাগে ৩৬টি ভূমিহীন পরিবারকে ০৩ (তিন) শতাংশ করে জমির দখল বুঝিয়ে দেয়া হয়েছে। এবিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাস জমি বন্দবস্ত কমিটির সভাপতি মোঃ ওলিউজ্জামান জানান, ভূমিহীন পরিবারগুলোর আবেদনের ভিত্তিতে খাস জমি বন্দবস্ত কমিটি সেগুলো যাচাই বাছাই করে প্রকৃত ভূমিহীন ৩৬ টি পরিবার সনাক্ত করেন। এবং পরে সেগুলো রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবেদনগুলোর অনুমোদন দেয়া হলে তাদের মাঝে খাস জমি বন্দবস্ত দেয়া হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url