রাজাপুরে ৪ দফা দাবিতে স্বাস্থ্য সহকারিদের প্রশিক্ষণ বর্জণ

রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিবৃন্দরা টেকনিক্যাল স্কেল ও পদমর্যাদাসহ ৪ দফা দাবিতে সোমবারের হাম ও রুবেলা প্রশিক্ষণ বর্জণ করেছেন। পরে এ দাবিতে সোমবার সকালে স্বাস্থ্য কর্মপ্লেক্সে চত্ত্বরে কর্মসূচির আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য সহকারি এসোসিয়েসনের সভাপতি জোবায়ের হোসেন, উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সৈয়দ ফরিদ উদ্দিন, শামসুল হক বাচ্চু, মোস্তাফিজুর রহমান, গোলাম বনি আমিন, জান্নাতুল ফেরদৌস প্রমুখসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিবৃন্দরা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url