পলাশ, স্টাফ রিপোর্টার : বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি-সোনাতলা) উপ-নির্বাচনে সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডল রবিবার বিকেলে উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নে রামচন্দ্রপুর বাজারে গণসংযোগের পাশাপাশি পথসভা করেন। তিনি বলেন, বিএনপি গতিশীল হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করা সম্ভব। আগামী উপ-নির্বাচনে যাকে মনোনয়ন দিবে তার সাথে কাজ করে ধানের শীষের প্রার্থী কে বিজয় করতে হবে। এসময় উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ভোটার বৃন্দ উপস্থিত ছিলেন।