আজ সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা দিলিপ কুমার দে’র ১০ তম মৃত্যু বার্ষিকী
আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কৃতি সন্তান সাবেক জেলা ডেপুটি কামান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় দিলীপ কুমার দে’র আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার ১০ তম মৃত্যু বার্ষিকী। ডেপুটি কামান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় দিলীপ কুমার দে ২০১০ সালের ৭ই ফেব্রুয়ারি মৃত্যু বরন করেন। দিলীপ কুমার দে ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী ছিলেন। ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পলাশপোলস্থ বাস ভবনে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।