মুজিব বর্ষের অঙ্গিকারে সাতক্ষীরা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজা সহ আটক-১

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধি : মুজিব বর্ষের অঙ্গিকারে সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ ১ জনকে আটক করেছে। আটককৃত যুবকের নাম শান্তি রাম দাস (৩২)। সে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ভবানিপুরের মৃত নরেন্দ্র দাসের ছেলে। সাতক্ষীরা থানা সুত্রে প্রকাশ- সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার ও অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ এর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের তত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা থানার এসআই শরীফ এনামুল, এএসআই তাহের, কনস্টেবল আশিক সঙ্গীয় ফোর্সসহ বৃহম্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশদহা ইউনিয়নের দাস পাড়ায় আসামির বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ শান্তিরাম কে আটক করতে সক্ষম হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url