সুন্দরগঞ্জে ৪ জুয়াড়ি গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গ্রেফতারকৃত জুয়াড়িদেরকে আদালতে পাঠানো হয়। এরআগে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান, এসআই রাজেন্দ্র মোহন চাকী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এতে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি বাজারের পাশে জুয়া খেলার সময় এসব জুয়াড়িকে গ্রেফতার করেন। গ্রেফতাকৃত জুয়াড়িরা হলেন- কঞ্চিবাড়ি গ্রামের মৃত আঃ ছাত্তারে পুত্র নাজিম উদ্দিন (৪৫), আছর উদ্দিনের পুত্র আঃ রহিম (৫৫), সমস উদ্দিনের পুত্র সুজা মিয়া (৩৮) ও দেলোয়ার হোসেনের পুত্র সাজু মিয়া (২৮)।
বিষয়টি নিশ্চিত করে থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অসি, তদন্ত) তাজুল ইসলাম জানান, এ ব্যাপারে এএসআই আখতারুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url