সরকার কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : ইউএনও, আত্রাই

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেছেন, সরকার কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকরা যাতে স্বল্প পরিশ্রমে অধিক ফসল উৎপাদন করতে পারে এ জন্য কোটি কোটি টাকা ব্যয় করে সরকার আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করছে। ধান ক্রয়, চাল ক্রয়সহ বিভিন্ন খাতে ভুর্তুকি দিয়ে কৃষকদের উৎপাদিত ফসলের নায্য মূল্য নিশ্চিত করা হচ্ছে। তিনি কৃষি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে কৃষকদের প্রতি আহবান জানান।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটি কর্তৃক আয়োজিত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে প্রণোদনা সহায়তার সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মো. গোলাম মোস্তফা বাদল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজাদুর রহমান, কেরামত হোসেন প্রমুখ। উল্লেখ্য উপজেলার ৮ ইউনিয়নের ১ হাজার ৭৫৪ জন কৃষকের মাঝে বিনামূল্যে ভূট্টা, সরিষা, পিয়াজ ও মুগডালের বীজ এবং সার বিতরণ করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url