মহাসমারোহে পাবনায় পালিত হল কবি রেজাউদ্দিন স্টালিনের ছাপ্পান্ন তম জন্মদিন
শাবলু শাহাবউদ্দিন,পাবনা : পাবনার তরুণ কবি সাহিত্যিকগণ মহাসমারোহে পালন করলেন বাংলাদেশের বিশিষ্ট তরুণ জনপ্রিয় কবি রেজাউদ্দিন স্টালিনের ছাপ্পান্ন তম জন্মবার্ষিকী। বিশিষ্ট তরুণ কবি সোহেল বীরের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শুরু করেন বিশেষ আলোচনা সভা । আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি শায়েখ শয়েব , কবি ঈদ্দিস আলী মধু, কবি ও কথাসাহিত্যিক জুলফিকার কবিরাজ, কবি মোখলেস মুকুল , কবি আব্দুল হালিম বাচ্চু , মাহমুদ মাসুক সহ আরো অনেকেই । এছাড়া আলোচনা সভায় রেজাউদ্দিন স্টালিনের কবিতা আবৃত্তি করে শোনান বাঁচন শৈলীর পরিচালক মামুন সাব্বির, কবি মোবারক হোসেন, জৈরাইয়া হক মিমি, শাম্মি মুন্নী, নাজমুল আল হোসান, আব্দুর রহমান সহ অনেকেই । কবি ফাসিউদ্দিন ফয়সাল এবং ঊর্মি সর্দার যৌথ সঞ্চালনয় পঞ্চমুখ ছিল কবি সাহিত্যিকগণ । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিক আর কে আকাশ সহ আরো অনেক গুণী জন । অনুষ্ঠানের সভাপতি করেন বিশিষ্ট কবি মোখলেস মুকুল ।
বিশেষ আলোচনা সভার শেষ কেক কেটে আবার স্মরণ করা হয় কবি রেজাউদ্দিন স্টালিন কে । কবির মঙ্গল কামনা করে অনুষ্ঠান শেষ করেন তরুণ কবিগণ।