বন্ধুর পথ

নজির আহমেদ :
রাশভারী স্বপ্ন পুড়ছে রাবনের চিতায়
ভূঁইফোড় ঝড় গড়ে
অকুল পাথার ;হরিষে বিষাদ শাঁখের করাত
কর্মদোষে লেজগুটান।
রগচটা মন না মতি হাড় হাভাতী অগ্যতা
ধরি ঢাল প্রবোধের বরাত।
আট কপালে ভেরেন্ডা ভাজার ইতিহাস আছে
অদৃশ্য কালি ও কলমে বাজিমাৎ
বন্ধুর পথে একচাকা রথ সুযোগও সৎ আছি।
অদূরদর্শী ব্যক্তি নশ্বর কালের ভেলায় ভাসি
নদী ও নটবরের ছলা-কলায়
মাকাল ফল হাতে পেয়ে কিংকর্তব্যবিমুঢ় হয়ে দেখি
প্রত্যুৎপন্নমতি অগ্রগামী;আমি উপকুলে
বন্ধুর পথে একচাকা রথে খুঁজে ফিরি গম্ভীর ধ্বনি।
নিদাঘ নিক্কনে সফলতার পানে বারংবার
সম্ভাবনা দোদুল্যমান
প্রেমাসক্ত সরোজ হৃদ্য দর্শনে বর্ষণ হয় সর্বজনীন।
প্রিয়ংবদার কন্ঠে বিবমিষার শব্দ
বনস্পতি ইশারায় জাতিস্মর অসংবৃত-মর্মস্পর্শী।
২৫ নভেম্বর,২০১৯খ্রিস্টাব্দ।
কবি➖সাহিত্য সম্পাদক,দৈনিক সময়ের কলম।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url