অপচয় কমিয়ে সঞ্চয় করলে তা ভবিষ্যতের সম্বল হবে : আব্দুল মাজেদ এফএভিপি

সাইদুর রহমান সাজু : অপচয় কমিয়ে সঞ্চয় করতে হবে। আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যৎ। অল্প অল্প সঞ্চয় ভবিষ্যতে বিপদের সম্বল হয়ে দাঁড়াবে। সকল ছাত্র- ছাত্রীদের উচিৎ নাস্তা কম খেয়ে সামান্য করে ব্যাংকে সঞ্চয় করলে তা যে কোন সময় উপকারে আসবে তা সহজেই এম ক্যাশের মাধ্যমে ঘরে বসেই করা যাবে। সোমবার বেলা ১১ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত ইসলামী ব্য্ংক মহাস্থান গড় এসএমই/ কৃষি শাখার আয়োজনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে স্কুল মোবাইল ব্যাংকিং ও এম ক্যাশ ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল মাজেদ, এফ এ ভি পি। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ব্যাংকের ম্যানেজার অপারেশন এ কে এম রেজাউল করিম, মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু। এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সুফি আলম, খায়রুল ইসলাম, টি এম সবুজ্জল সিনি: অফিসার, প্রজেক্ট অফিসার নজরুল ইসলাম, সহকারী প্রজেক্ট অফিসার এনামুল হক, লিংকন সহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্র- ছাত্রী বৃন্দ। অনুষ্ঠান শেষে ছাত্রী- ছাত্রীরা ব্যাংকে তাদের নিজস্ব সঞ্চয়ী হিসাব খুলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url