পানি নিস্কাশনে খাল খননের দাবিতে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির পদযাত্রা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনের জন্য রুহিয়ার বিল থেকে টাকিমারী হয়ে ঘাঘট নদী পর্যন্ত খাল খননের দাবিতে কমিউনিস্ট পার্টির উদ্যোগে সোমবার বিকেলে পদযাত্রা অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নের বারুইপাড়া গ্রাম থেকে পদযাত্রা শুরু হয়ে ঠাকুরেরদীঘি, কুমারপাড়া, বোর্ডঘর হয়ে রথেরবাজারে গিয়ে মিছিলটি শেষ হয়। পথে তিনটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোট মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মণ, জেলা কমিটির সদস্য আসোয়াদ আলী, মশিউর রহমান মইশাল, বনা রানী, রেহেনা বেগম, স্থানীয় নেতা আমজাদ হোসেন যাদু, আঃ হালিম প্রমুখ।
এসব পথসভায় বক্তারা বলেন, খোলাহাটী ইউনিয়নের একটা অংশে পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। এতে রুহিয়ার বিলসহ বিভিন্ন এলাকায় চাষাবাদে সমস্যা হচ্ছে। এই জলাবদ্ধতা নিরসনে রুহিয়ার বিল থেকে টাকিমারী হয়ে ঘাঘট নদী পর্যন্ত খাল খনন করা জরুরী হয়ে পড়েছে। বক্তারা জরুরী ভিত্তিতে ওই খাল খননের দাবি জানান। সেইসাথে বক্তারা, বর্তমান দেশে দু:শাসন, দুর্নীতি, ও লুটপাটের যে ধারা চালু হয়েছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনগনের প্রতি আহবান জানান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url