গোদাগাড়ীতে সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কে ঢাকা কোচের চাকায় পিষ্ট হয়ে লোকমান (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সিএনবি নামক জায়গায় এই দূর্ঘটনা ঘটে। সে মাদারপুর খড়বোনা গ্রামের মৃত এনতাজ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূতে জানায়, নিহত লোকমান বাসা জমির ক্ষেতে যাওয়ার জন্য বের হয়ে সাইকলে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলো। এই সময় চাঁপাই নবাবগঞ্জ হতে ছেড়া আসা ঢাকার কোচ গ্রামীণ ট্রাভেলস ঢাকা মেট্র ব-১৫২২৫২ লোকমান কে চাপা দেয়। এতে তার ব্যবহৃত সাইকেল টি দমড়ে মুচড়ে যায়। স্থানীয়র দ্রুত উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঘটনা স্থ’লে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার হতে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
from BDJAHAN https://ift.tt/2Ex95Md
via IFTTT