বইমেলায় ইবি উপাচার্য ড.রাশিদ আসকারী’র লেখা বইয়ের মোড়ক উন্মোচন
আরমান রকি, ইবি প্রতিনিধি : কুষ্টিয়ায় অবস্হিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য, বিশিষ্ট লেখক, গবেষক,কলামিস্ট , মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র লেখা “বাংলাদেশ: সমকালীন সমাজ ও রাজনীতি” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা বাংলা একাডেমী’র বই মেলায় এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আগামী প্রকাশনী আয়োজিত এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হেকেপ এর প্রজেক্ট ডিরেক্টর ড. গৌরঙ্গ মোহন্ত, লেখকের শুভানুধ্যায়ীগন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রিয় পাঠকগন।
from BDJAHAN https://ift.tt/2NsEiTy
via IFTTT