গুরুদাসপুরে যুবক খুনের ঘটনায় ৮ জনের নামে মামলা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে কালাম হত্যার ঘটনায় ৮ জনের নামে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নিহত কালামের বড় ভাই নাজির বিশ^াস বাদী হয়ে এজাহার নামীও ৮ জনের নামে ওই মামলা দায়ের করেন। এতে ১নং আসামী করা হয়েছে ওই গ্রামের মৃত জয়তন মন্ডলের ছেলে শুকুর আলীকে। এর পর মৃত হুসেন আলীর ছেলে মতি আলী, মৃত আজিজল হকের ছেলে আব্দুল মালেক, শুকুর আলীর ছেলে সাইদুল ও জাহিদুল, মৃত আব্দুল গনির ছেলে শহিদুল ও রাশিদুল, এবং মোহাম্মদ আলীর ছেলে আশরাফুল ইসলামকে আসামী করা হয়েছে। এজাহারে অγাত নামা আসামীও করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে শহিদুল ইসলামকে গতকাল গ্রামবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাকে প্রাথমিক জিγাসাবাদে বিγ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকতা এস আই ময়েজ উদ্দিন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর নতুন পাড়া গ্রামের মোকাম আলীর লিচু বাগানে কালামের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।



from BDJAHAN https://ift.tt/2SuJmYq
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url