গোবিন্দগঞ্জে এক মাদক ব্যাবসায়ী আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯৩ বোতল ফেন্সিডিল সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, ও একটি মোটরসাইকেল উদ্ধার। সোমবার দুপুরে দিনাজপুর জেলার হাকিমপুর থানার হাতিগুও গ্রামের শাহিনুর ইসলাম (৪০) কে ৯৩ পিস ফেনসিডিল সেটিং করে মোটরসাইকেল আটক করে।

জানা যায় ফেনসিডিলের মালিক বগুড়ার গাবতলির গোয়ালপাড়া গ্রামের আঃ বাকীর পুত্র সাহিন(৩১) নিকট পৌছে দেওয়ার জন্য পথিমধ্যে গোবিন্দগঞ্জের বানিহারা গ্রামে পৌছালে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এসআই নুরুল,এএসআই মন্জুরুল ও এএসআই পলাশের নেতৃত্বে একটি টিম আসামি শাহিনুর কে উপরোক্ত ফেনসিডিল সহ মোটর সাইকেল টি আটক করে।

শাহিনুরের বিরুদ্ধে ১টি ও অপর আসামি সাহিনের বিরুদ্ধে ৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।



from BDJAHAN https://ift.tt/2ExI1MI
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url