নন্দীগ্রাম সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে জানুয়ারি বেলা ১১ টায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এ বিধায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, জেলা পরিষদের সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



from BDJAHAN http://bit.ly/2UkK1Nv
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url