নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’র সংবাদ সম্মেলন
জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে জানুয়ারি দুপুর ১২ টায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে ছাত্র অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করি। ১৯৯৭ সাল হতে ২০১৩ সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছি। ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করি। ২০০৯ সালের ২২ শে জানুয়ারি ৩য় উপজেলা পরিষদ নির্বাচনে ৪ দলীয় জোটের জামায়াত প্রার্থীকে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হই। আমার প্রাপ্ত ভোট ছিল ৪৮ হাজার ৮শ’ ১৫ ভোট। ৪ দলীয় জোটের জামায়াত প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ৩৬ হাজার ১শ’ ২০ ভোট। উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালিন ২০১৩ সালের ৩রা মার্চ যুদ্ধাপরাধী সাঈদীকে চাঁদে দেখার গুজব তুলে উপজেলা পরিষদ ও আমার নিজ বাড়ী শহীদ জোহা ভিলাতে ব্যাপক ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে। যার ক্ষতির পরিমাণ ২৩ লক্ষ টাকা। ২০১৪ সালে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন না পাওয়ায় নির্বাচন থেকে সড়ে দাড়াই। ২০১৮ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বগুড়া জেলার ১ম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছি। তারই ধারাবাহিকতায় গত জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করি। আগামী ৫ম উপজেলা পরিষদ নির্বাচেন দলীয় মনোনয়নের জন্য নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে লিখিত আবেদন করেছি। আমি নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা করার লক্ষ্যে আন্তরিক রয়েছি। তাই সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করি।
from BDJAHAN http://bit.ly/2DCYLBL
via IFTTT