আগৈলঝাড়ায় অফিসার্স ক্লাবের বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : আগৈলঝাড়ায় উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার রাতে অফিসার্স ক্লাব মাঠে চূড়ান্ত খেলার উদ্বোধন করেন অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। এ সময় অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, পল্লী সঞ্চয় ব্যাংক ও একটি বাড়ি এটি খামার প্রকল্পের কর্মকর্তা সুব্রত হালদার, বেবীহোম উপ-তত্বাবধায়ক ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, রানার্স আপ হয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়। খেলা পরিচালনা করেন প্রভাষক উদয়ন মিত্র।
from BDJAHAN http://bit.ly/2UpZhsp
via IFTTT