সিংগাইরে উপজেলা পরিষদ নির্বাচনে হাফ ডজনেরও বেশি সম্ভাব্য প্রার্থীদের নৌকা পেতে কৌশলী দৌড়ঝাপ

মোঃ মিজানুর রহমান, সিংগাইর ( মানিকগঞ্জ ) থেকে : সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি। তার আগেই সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মনোনয়ন পেতে কৌশলী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন হাফ ডজনেরও বেশি সম্ভাব্য প্রার্থীরা। প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দলের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইজবুকসহ বিভিন্নভাবে প্রার্থীতা হবার বিষয়টি জানান দিচ্ছেন। তাছাড়া বিভিন্ন সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দেদারছে।

সিংগাইর উপজেলাটি রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়াতে এবং শিল্পনগরী হিসেবে ক্রমান্বয়ে পরিচিত পাওয়াসহ বিভিন্ন কারণে এ উপজেলাটি জেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এ উপজেলাটি গঠিত। ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৩০ হাজারের মত। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন বলধারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খাঁন। উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও টানা দুবারের বিপুল ভোটে নির্বাচিত মহিলা ভাইস্ চেয়ারম্যান আনোয়ারা খাতুন এবার চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দেয়ায় সাধীনতার পর এই প্রথম কোন নারী চেয়ারম্যান পদে প্রার্থী পেল এলাকাবাসি। গণসংযোগ ও জনপ্রিয়তায়ও রয়েছেন শীর্ষে। প্রার্থী হবার ইচ্ছা পোষণ করেছেন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ শাহাদৎ হোসেন। এদিকে প্রার্থী হিসেবে গণসংযোগ করে যাচ্ছেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সফল ছাত্রনেতা সায়েদুল ইসলাম। ইতিমধ্যে তিনি উপজেলার বিভিন্ন সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন। প্রত্যন্ত এলাকার তরুণদের কাছে তিনি বেশ জনপ্রিয় নেতা হিসেবে খ্যাত। অপরদিকে থেমে নেই আরেক জিনিয়াস নেতা উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সাবেক ভিপি সফল ছাত্রনেতা শহিদুর রহমান শহিদের প্রচার-প্রচারণা। আ’লীগের প্রাণ ভোমরা খ্যাত এই নেতার রয়েছে আলাদা কিছু বৈশিষ্ট। যে কারণে আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে তিনি বেশ জনপ্রিয়।

সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আরো আছেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও তালেবপুর ইউপি চেয়ারম্যান রমজান আলী। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল। নিজ এলাকায় রয়েছে তাঁর ব্যাপক জনপ্রিয়তা। অপরদিকে আরেক প্রার্থী উপজেলা আ’লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা দায়রা জজ কোর্টের সিনিয়র আইনজীবি এপিপি লুৎফর রহমান। আরো এক প্রবীণ নেতা উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলী ইস্কেন্দার আহমেদ রয়েছেন সম্ভাব্য প্রার্থীদের তালিকায়।



from BDJAHAN http://bit.ly/2FSHAPg
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url