ইবির বাংলা বিভাগে নবীণদের বরণ করলো ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা
আরমান রকি, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে নবাগত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। রোববার দুপুরে রবীন্দ্র-নজরুল কলা ভবনের ১০৬ নং কক্ষে আনুষ্ঠানিক ভাবে নবীণদের বরণ করা হয়। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলী আরমান রকি ও তামান্না সাদিয়া রিমির সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে নবীনদের লাল গোলাপ দিয়ে বরণ করা হয়। এরপর নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তৃতা প্রদান করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব,মেহেদী হাসান মুরাদ,জাহিদ হাসান ও আলমগীর। নবীনদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন নবীন শিক্ষার্থী মুম্মা। বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিচালিত হয়। অবশেষে নবীনদের জন্য দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
from BDJAHAN http://bit.ly/2G5yFt5
via IFTTT