গুরুদাসপুরে এমপি আব্দুল কুদ্দুসকে সংবর্ধণা প্রদান
নাটোর প্রতিনিধি : নাটোর ৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস ৫মবারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলার নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাকে সংবর্ধণা দিয়েছে।
মঙ্গলবার বিকেলে নাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই সংবর্ধণা প্রদান করা হয়। নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. শওকত রানা লাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে নাটোর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হক, জেলা পরিষদ সদস্য লুৎফর রহমান হীরা, আওয়ামীলীগ নেতা রাজ্জাক বিশ^াস, নজরুল ইসলাম, সানোয়ার হোসেন, ইউপি সদস্য সমাজ সেবক মিজানুর রহমান উজ্জল, কল্লোল ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মুক্তাদিরুল ইসলাম মিন্টু বিশ^াস, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ জয়সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমপি আব্দুল কুদ্দুসকে ফুলের নৌকা উপহার দেন নাজিরপুর ইউনিয়নের তরুণ চেয়ারম্যান শওকত রানা লাবু। সাংসদ আব্দুল কুদ্দুস তাকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য নাজিরপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানান।
from BDJAHAN http://bit.ly/2sTQGm8
via IFTTT