ফুলবাড়ী থানা চত্তরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মো: আফজাল হোসনে দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশের আয়োজনে থানা চত্তরে ওপেন হাউজ ডে বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল ২৮ শে জানুয়ারী সোমবার ফুলবাড়ী থানা চত্তরে বেলা সাড়ে ১২ টায় এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল)এর মিয়া মোহাম্মদ আশিস বীন্ হাছান (পিপিএম)। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব। এতে অনান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিয়োদ্ধা মুক্তযোদ্ধা কমান্ডার মো: লিয়াকত আলী, ফুলবাড়ী কমিউনিটি পুলিশিং এর সাধারান সম্পাদক ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মো: মামুনুর রশিদ চৌধুরী মামুন, দিনাজপুর জেলা ইমাম কল্যান সমিতির সাধারন সম্পাদক ও ফুলবাড়ী দারুস সুন্নাহ সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার উপাধক্ষ মওলানা রফিকুল্লাহ মাজহারী, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সুলতান মাহমুদ, ।অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর সকল সদস্যগণ ও স্থানীয় বিভিন্ন শ্রেনীর গণ্যমান ব্যাক্তিবর্গ, ইউপি চেয়ারম্যানগন,পেশাজিবী সংগঠনের প্রতিনিধি।ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সাধারন মানুষের মধ্যে সম্পর্ক বজায় রাখতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
from BDJAHAN http://bit.ly/2Wix2Oa
via IFTTT