মানুষের সেবা করার সুযোগ চান শাহ আলম মাষ্টার
নাটোর প্রতিনিধি : ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন অসহায় মানুষের সেবা করার। তাই সেই সময় থেকেই মনস্থির করেন বড় হলে মানুষের সেবা করবেন। অসহায় মানুষের সাহায্যে নিজেকে নিয়োজিত রাখবেন। সুখে-দুঃখে গরীব, দুঃখি মানুষের পাশে দাঁড়াবেন। ছাত্রজীবনে স্বচ্ছছাত্র রাজনীতি ও নিজ গুণে নিজেকে পাকাপুক্ত করে তুলেছেন শাহ আলম মাষ্টার। শাহ আলম নাটোরের বড়াইগ্রাম উপজেলার জুয়াড়ী ইউনিয়নের কৈইডিমা গ্রামে মৃত খাইরুল ইসলামে ছেলে। তিনি মানব সেবার ইচ্ছা পোষণ করে ইতিমধ্যে তার ফেসবুক আইডিতে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে সকলের দোয়া চেয়ে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন তরুণ এই আওয়ামীলীগ নেতা। তিনি দলীয় মনোনয়ন ফরমও তুলেছেন। ছাত্র জীবনে ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্ব লালন করেন। পরবর্তীতে জেলা ছাত্রলীগের সসদ্য নির্বাচিত হন এবং বর্তমানে বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এর দায়িত্বে রয়েছেন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী অধ্যাপক আব্দুল কুদ্দুসকে বিজয়ী করতে দিনরাত দলীয় নেতা-কর্মিদের সাথে নৌকার পক্ষে কাজ করেন।
শাহ আলম মাষ্টার চেনা জানা অত্যন্ত পরিচিত মুখ। তিনি ব্যক্তি উদ্যোগে সমাজের মানুষের জন্য অনেক কাজ করেছেন । আগামীতে গঠনমূলক ও জনপ্রতিনিধিত্ব কর্মকান্ডে ব্যাপকভাবে নিজেকে সম্পৃΪ করতে ভাইস চেয়ারম্যান হওয়ার আগ্রহী প্রকাশ করেছেন। এ জন্য তিনি এবার বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হিসাবে সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
তিনি বলেন, আমার পরিবারের সবাই আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। আমরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শে বিশ^াসী। সেই লক্ষ্যে আমি সবার দোয়া ও সমর্থন নিয়ে নিঃস্বার্থভাবে জনসেবায় নিজেকে উৎসর্গ করেছি। শাহ আলম বড়াইগ্রাম উপজেলার সর্বস্তরের মানুষের কাছে জনগণের হয়ে কাজ করার সুযোগ চেয়েছেন।
from BDJAHAN http://bit.ly/2RkaDML
via IFTTT