নন্দীগ্রামে মহাসড়কের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ২৯ শে জানুয়ারি সকাল ১০ টায় নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, উপ-সচিব মাহবুবুর রহমান ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার ও নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্টরা। এরপর ৩০ শে জানুয়ারি নন্দীগ্রাম ও ৩১ শে জানুয়ারি কুন্দারহাটে এ অভিযান চলবে বলে জানা গেছে।
from BDJAHAN http://bit.ly/2DHeJLy
via IFTTT