ঘাটাইলে ভাইস-চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা সজীব সরকার। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেদ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শেখ মো.খোরশেদ আলম,কেদ্রীয় কমিটির সদস্য রাজেস রায়,পৌর আহবায়ক মো. রাসেল সিকদার,যুগ্ম আহবায়ক ইমরান হোসেন মিঠুন,জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব মো.দুলাল মিয়া,যুগ্¥ আহবায়ক বজলুর রহমান, যুবলীগনেতা সাইফুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় কালে তিনি বলেন,আমি যদি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি ঘাটাইলকে মাদক মুক্ত করে ছাড়ব,এবং বাল্য বিবাহ রোধ করবো। এছাড়া ঘাটাইলকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা চালাব। এ জন্য আমি উপজেলারবাসীর কাছে দোয়া এবং সার্বিক সহযোগীতা কামনা করছি। সাংবাদিকদের পেশাগত কাজে সর্বদা নিজেকে নিবেদিত রাখব এবং উন্নয়নের পাশে থাকব।



from BDJAHAN http://bit.ly/2UqkNgO
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url