সিংড়ায় প্রবীণদের মাঝে রিক এর শীতবস্ত্র বিতরণ
সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় রিক এর আয়োজনে বুধবার শতাধিক প্রবীণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রিক এর ম্যানেজার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ প্রমূখ।
from BDJAHAN http://bit.ly/2WsUwAm
via IFTTT