আদমদীঘিতে ভটভটি উল্টে নিহত-১,আহত-৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির দমদমা গ্রামের পার্শ্বে ভটভটি উল্টে খালে পড়ে যাত্রী আরিফ হোসেন (১০) নামের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় শিশুর মা’সহ আহত হয়েছে পাঁচজন। এ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। আহতদের মধ্যে দুজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ছাতনী গ্রাম থেকে বিয়ের অনুষ্ঠান শেষে কয়েকজন যাত্রী ভটভটি যোগে নওগাঁর রানীনগর উপজেলার বিশিয়া গ্রামে যাওয়ার পথে দমদমা গ্রামের নিকট ভটভটি উল্টে পাশের খালে উল্টে পড়ে এ দূর্ঘটনা ঘটে। এতে আহত হয় আরিফের মা জুলিয়া বেগম (২৩) এবং লেবিনা আক্তার (২২) নামের এক গৃহবধূ’সহ ৫ জন । এদের মধ্যে জুলিয়া বেগম ও লেবিনা আক্তার কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।



from BDJAHAN http://bit.ly/2Bep1kv
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url