সাপাহারে রোড ডাকাতির ঘটনায় জড়িত থাকায় আটক-২

প্রদীপ সাহা,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ২ জন ডাকাতকে আটক করেছে সাপাহার থানা পুলিশ।

জানাগেছে, গত রোববার দিবাগত রাত পোনে ৮টার দিকে সাপাহার-তিলনা সড়কের গ্রামীন রাস্তা বাহাপুর-পিছল ডাঙ্গার মাঝামাঝি স্থানে সড়ক ডাকাতির ঘটনায় ব্যাবসায়ীর সাড়ে ৪লাখ টাকা ছিনতাই ও পথচারী সহ ৫ জনকে গুরুতর আহত করে পালিয়ে যায় এরই প্রেক্ষিকে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকা ২ জনকে বুধবার দুপুরে আটক করে সাপাহার থানা পুলিশ। আটককৃতরা হলেন ধবলডাঙ্গা গ্রামের মৃত তইওব আলীর দুই পুত্র আকবর আলী(৪০) ও আলামিন (২৫)। এবিষয়ে সাপাহার থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের দস্যুতা মামলা দায়ের করে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



from BDJAHAN http://bit.ly/2TpCA7K
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url