বিশ্বনাথে আবারও ৩ জনের করোনায় আক্রান্ত

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ক’দিন বিরতির পর ফের বাড়ছে করোনা সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দু’জন পুরুষ ও একজন মহিলা।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পজিটিভ রিপোর্ট আসে ওই নতুন তিন জনের।
এর আগের দিন সন্ধ্যায় সিলেটের ওসমানী মেডিকেল, মাউন্ট এডোরা ও পার্কভিউ হাসপাতালের ল্যাবে করোনা শনাক্ত হয় তাদের। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জনের।
এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৬৫ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৪২ জন। প্রাণ হাারিয়েছেন ৭জন করোনা রোগী।
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা সাংবাদিকদের বলেন, ফের বাড়ছে করোনা সংক্রমণের হার। প্রায় প্রতিদিনই এখন এক দু’জন করে বাড়ছে রোগী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url