রাতারগুল জলারবনে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

গোয়াইনঘাট প্রতিনিধি : দেশের অন্যতম জলার বন হিসেবে পরিচিত সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম্প ফরেস্টে। বিগত দিনে এই জলার বনে পর্যটকদের পাদচারণায় মুখরিত থাকতো সারা মাস। বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে দেশের সকল পর্যটক স্পটের মতোই এখানেও তুলনা মূলক পর্যটক আসা বন্ধ। কিন্তু দীর্ঘ দিন যাবত রাতারগুল সোয়াম্প ফরেস্টে পর্যটক এলাকা পরিষ্কার পরিছন্নতার অভাব চোখে পড়ে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (২২মে) সকাল ১১ টা রাতারগুল জলার বন এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় নিয়জিত টিম সংশ্লিষ্ট রাতাগুল পর্যটক এলাকায় পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, পলিথিন, চকলেট- চিপস এর প্যাকেট, সিগারেটের ফিল্টার ও প্যাকেট সহ নানা ধরনের আবর্জনা সংগ্রহ করেন। পরিস্কার পরিছন্নতা অভিযান ৪৩ জন অংশ গ্রহন করেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান এর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহন করেন রাতারগুল বন বিভাগের বিট অফিসার, স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি,গোয়াইনঘাট পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং বনের আশেপাশের স্থানীয় এলাকাবাসি সহ সকলের স্বতস্ফুর্ত অংশ গ্রহনে আজকে এ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এসময় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, ফেইসবুক গ্রুপে আগ্রহী সকলকে এ কার্যক্রমে অংশগ্রহণের আহবান জানালে আশপাশের গ্রামের মানুষের বিপুল সাড়া পাওয়া যায়, যা অত্যন্ত প্রশংসনীয়। পরিছন্নতায় অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি আরো বলেন, বনবিভাগকে এ বিষয়ে তদারকি বৃদ্ধি করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। বনের সহ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম আরো গতিশীলকরতে বলা হয়েছে। যে সকল মাঝি পর্যটকদের বনের ভেতরে ঘুরাতে নিয়ে যান তাদের হাতে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য যাতে পানিতে না ফেলে সেই দিকে আরো সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেন তিনি। উপজেলা পর্যটন উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বনের ভেতর পর্যটকদের খাবার গ্রহন নিষিদ্ধ করার পরিকল্পনা নেয়া হয়েছে। এই জলার বন সংরক্ষণে স্থানীয় জনগণ ও প্রশাসন ছাড়াও পর্যটকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url