বিশ্বনাথে স্কুলের সামনের আবর্জনা পরিস্কার করালেন ইউএনও
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে নতুন বাজার হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনের ২০ বছরের ময়লার স্তুপ পরিষ্কার করালেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।রোববার (২৩ মে) দুপুর ২টায় তাঁর নির্দেশে স্কেভেটর মিশিন দিয়ে আর্বজনা অপসারণ করে পৌরসভার নির্ধারিত স্থানে নিয়ে ফেলা হয়। এরমধ্য দিয়ে উপজেলা সদরের বাইপাস রোডে ময়লা ফেলার স্থানও নির্ধারণ হলো।
এসময় ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, সদর ইউপি চেয়ারম্যান মো. ছয়ফুল হক, ইউপি সদস্য জহুর আলী প্রমূখ।
ইউএনও সুমন চন্দ্র দাশ বলেন, স্কুলের সামনে বিশ বছর যাবৎ ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, কেউ বাঁধাও দিচ্ছে না, আবার কেউ পরিস্কার করেনি। এমনকি ময়লা ফেলার স্থানও এতদিনে নির্ধারন করা হয়নি।
তিনি বলেন, পৌরশহরের ময়লা আর্বজনা সব অপসারণ করা হবে। এখন থেকে নির্ধারিত স্থানে ময়লা ফেলা হবে। তাই বাসিয়া নদী বা বাজারের যেখানে সেখানে ময়লা আর্বজনা না ফেলার জন্য তিনি ব্যবসায়ীসহ পৌরশহরের বাসিন্দাদের আহবান জানান।