সিলেটে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিলেট প্রতিনিধি :: গোপন তথ্যের ভিত্তিতে সিলেটের সালুটিকর ও জেলরোড এলাকায় র‌্যাব-৯ পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৯৮ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
র‌্যাব জানায়, গোয়াইনঘাট থানাধীন সালুটিকর বাজারে সোমবার (১৯ এপ্রিল) র‌্যাব অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃত অন্যদের নাম পরিচয় জানালেও গোয়াইনঘাট থেকে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় জানায়নি র‌্যাব।
অপরদিকে কোতোয়ালি থানাধীন পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামন থেকে জাবেদকে (২০) নামের এক যুবককে গ্রেফতার করে র‌্যাব। এসময় র‌্যাব তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত জাবেদ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন কান্দিরপাড় গ্রামের তৈয়ব আলীর ছেলে। বর্তমানে সে কাষ্টঘর এলাকায় বসবাস করে আসছে বলে জানায় র‌্যাব।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url