রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ের ডাউকি নদীতে ৯ দিনের ব্যবধানে আরোও এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে ডাউকি নদীর নয়াগাঙ্গের পাড় এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছেন গোয়াইনঘাট থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে যানাযায়, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। থানা পুলিশ সুত্রে জানাযায়, সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাফলংয়ের নয়াগাঙ্গেরপাড় এলাকায় নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় এলাকার লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই মহসিন ভূইয়া ও আব্দুল আহাদ, এএসআই রুহুল আমিনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মরদেহের সুরতাহাল রিপোর্ট তৈরি করেন। খবর পেয়ে গোয়াইনঘাট সার্কেল সিনিয়র এএসপি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, জাফলংয়ের ডাউকি নদীর নয়াগাঙের পাড় নামক এলাকায় এক অজ্ঞাত ব্যাক্তি একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছ। উদ্ধার হওয়া লাশটির পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি।