মাদারীপুরে গ্রাম ডাক্তারদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাবিলা ওয়ালিজা, মাদারীপুর : মাদারীপুরে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ঔষধ তত্ত¡াবধায়ক (ভারপ্রাপ্ত) বীথি রানী মন্ডল।
প্রধান অতিথি বীথি রানী মন্ডল বলেন, দোকানে কোন ফুড সাপ্লিমেন্টারী মজুদ, বিক্রয়, মেয়াদীর্ণ ঔষধ রাখা যাবে না। ড্রাগ লাইসেন্স দৃশ্যমান রাখা ও অনুমোদিত কোম্পানী হতে ঔষধ ক্রয় করতে হবে।
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহাসচিব আবু ইউসুফ খান বাদল, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ সভাপতি জুয়েল বেপারী, সাংগঠনিক সম্পাদক মিলন কুমাস দাস, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি তাপস কুমার দাস ও সাধারণ সম্পাদক সাকিব খান, মাদারীপুর ফারিয়া (ফার্মাসিটিক্যালস রিপ্রিজেন্টিভ অব এসোসিয়েশন) এর সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন গ্রাম ডাক্তার হচ্ছে প্রাথমিক চিকিৎসক, প্রায় ৭০ ভাগ রোগী ভাল হয় গ্রাম ডাক্তার দ্বারা। এছাড়াও গ্রাম ডাক্তারদের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে ৩৫ সদস্য বিশিষ্ট মাদারীপুর জেলা কমিটি ঘোষণা করেন মহাসচিব।
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখা এর আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাওসার হাওলাদার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url