ফুলবাড়ীতে শিক্ষকের মাতার মৃত্যুতে সাবেক মন্ত্রী ও সাংবাদিক সহ বিভন্ন মহলের শোক
মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষকের মাতা’র মৃত্যুতে সাবেক মন্ত্রী ও সাংবাদিক সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ।গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ টায় ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ: সভাপতি মরহুম বেলায়েত হোসেন মন্ডল এর স্ত্রী ও সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আশফাকুল ইসলাম এর মাতা ফুলবাড়ী উপজেলা সাবেক মহিলা লীগের সভাপতি সুরাইয়া আক্তার (বানু) (৭০) ফুলবাড়ী পৌর শহরের পশ্চিম গৌরিপাড়া গ্রামের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।তার মৃত্যুতে জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার (এমপি) গভীর শোক প্রকাশ করেছেন। অপরদিকে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ্, সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট্য সমাজসেবক আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু ছামছুন্নাহার, ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী মামুন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে পৃথকভাবে ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম, সাংবাদিক মোঃ কারিজুল ইসলাম, মোঃ মুশফিকুৃর রহমান, গোলাম রব্বানী, আসাদুজ্জামান আসাদ, মেহেদী হাসান মেহেদী, মোঃ রাফিউল ইসলাম আজাদ, মোঃ সৈয়দ আলী, প্রবীর গাঙ্গুলী, হাফিজুর রহমান, সৈয়দ ইকবাল হাসান, সাংবাদিক গোপাল কিশোর মন্ডল ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল হাফিজ সহ সকল সাংবাদিকবৃন্দ তার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তোষ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আপর দিকে পৃথকভাবে সুধি সমাজ ও বিভিন্ন রাজনৈতিক মহল গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তোষ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।