পাকুরতলা বন্দর আন্তঃ-ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০১৯ গোবিন্দগঞ্জের কোচাশহর ৪-২ গোলে কামদিয়াকে পরাজিত করে

মইনুল ইসলাম সরকার রকেট মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের পাকুরতলা বন্দর আন্তঃ-ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের এর ৩য় খেলা দেউলী ইউ,পির সাবেক সদস্য মোতাসিন বিল্লাহ এর সভাপতিত্বে গতকাল শুক্রবার বিকাল ৩টায় পাকুরতলা বন্দর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেউলী ইউ,পির চেয়ারম্যান আব্দুল হাই প্রধান, বিশেষ অতিথিদের মধ্যে রহবল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম,রহবল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী খাজা মিয়া,বাউল শিল্পী শিবলু মিয়া,স্থানীয় কৃষকলীগ নেতা খয়বর হোসেন,আমন্ত্রীত অতিথি হিসেবে,সাংবাদিক মইনুল ইসলাম সরকার রকেট, শফিউল আলম ডিউ, পাকুরতলা শিশু একাডেমী স্কুলের পরিচালক শাহ আলম, পাকুরতলা নিবির টিচিং হোমের পরিচলক রবিউল মাষ্টার,অন্যান্যদের মধ্যে কমিটির সদস্য আল-আমীন, বিশিষ্ট ব্যবসায়ী শেখসাদী মন্ডল, ফেরদাউস আলম,সাইফুল ইসলাম,ধারাভাষ্যকার বায়োজীদ ও মুছা মিয়া প্রমূখ। উক্ত খেলায় গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়ন ৪-২ গোলে কামদিয়া ইউনিয়নকে পরাজিত করে। আগামী সোমবার বিকাল ৩টায় রামেশ্বরপুর ইউনিয়ন বনাম গোবিন্দগঞ্জ উপজেলা ক্রীড়া চক্রের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url