বিশ্বনাথে প্রেসক্লাব সভাপতির বাড়ি থেকে দুটি মোটরসাইকেল চুরি

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে প্রেক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের গাড়িসহ দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামে কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের বাড়ির বসতঘরের কলাপসিবল গেইটের তালা দুটি মোটরসাইকে চুরি করে নিয়ে যায় চোরেরা।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় পরিবারের সকল ঘুমিয়ে পড়লে সোমবার গভীর রাতে গেইটের তালা ভেঙ্গে বারান্দায় রক্ষিত কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের ডিসকভার (সিলেট হ- ১৪-৪৫৪১) ১২৫ সিসি মোটরসাইকেল ও তার চাচাতো ভাই কয়ছর আহমদের হিরো (সিলেট হ ১৪-৭৭৮১) ১০০ সিসি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরেরা। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


from BDJAHAN https://ift.tt/2U9L2bB
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url