গুরুদাসপুরে ছুরিকাঘাতে যুবক খুন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে আবুল কালাম বিশ^াস (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর মৃত দেহটি লিচু গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। ওই ঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে জিγাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর নতুন পাড়া গ্রামের ঘটনাস্থল থেকে লাশ ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ। কালাম সোমবার রাত ৯টার দিকে বাড়ী থেকে বেড় হয়ে যায়। এরপর সারারাত আর বাড়ী ফেরেননি। স্থানীয়রা সকালে ওই গ্রামের মোকাম আলীর লিচু বাগানে ঝুলন্ত ওই লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্থানীয়রা জানায়, ওই এলাকার শুকুর আলী, আঃ মালেক, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম ও খলিলুর রহমানের সাথে একত্রে সমিতির নামে সুদে কারবার করতেন কালাম বিশ^াস। ওই সুদ ব্যবসার ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন নিহত কালাম।
নিহত কালাম বিশ^াসের ভাই আব্দুল মজিদ জানান, সুদের ব্যবসা নিয়ে এলাকার শুকুর আলী, আঃ মালেক, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম ও খলিলুর রহমানের সাথে তার ভাইয়ের ঝামেলা চলছিল। তার ভাইকে হুমকি পর্যন্ত দিয়েছে তারা। শুকুর আলী, আঃ মালেক, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম ও খলিলুর রহমান তার ভাইকে হত্যা করে মোকাম আলীর লিচু গাছের ডালে ঝুলিয়ে রেখেছে বলে দাবি করেন তিনি।
নিহত কালাম বিশ^াসের বৃদ্ধা মা আনোয়ারা বেগম কাঁন্নাজড়িত কন্ঠে বলেন, তার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসির দাবি করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, কালাম বিশ^াসকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার পর লিচু গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এঘটনায় শহিদুল নামে একজনকে জিγাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারন জানা যাবে।
from BDJAHAN https://ift.tt/2BUeifl
via IFTTT