রাবিতে ভেজাল বিরোধী অভিযান, সাত দোকানীকে জরিমানা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেতরে থাকা খাবারের দোকানগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা এই অভিযানে সাত দোকানীকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ ও অপূর্ব অধিকারী এই অভিযান পরিচালনা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা অভিযানে যোগ দেন।

এসময় বাসি, পচাঁ, সিংগাড়া, চপ, রোলসহ অস্বাস্থ্যকর খাবার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের ক্যাম্পাস ফুড কর্নার দোকানে ত্রিশ হাজার, ফয়জুল এন্ড সন্স দোকানে চার হাজার, খাবারের মূল্য তালিকা না থাকা, অস¦াস্থ্যকর পরিবেশ, পচাঁবাসি খাবার রাখার দায়ে সাগর ক্যান্টিনে দুই হাজার, টুকিটাকি চত্বরের মনির, বাবু, রকি ও আকবরের দোকানে প্রত্যেককে দুই হাজার করে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে আরও দুইবার ক্যাম্পাস ফুড কর্নারের দোকানীকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

অভিযান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ক্যাম্পাসের কয়েকটি দোকানের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের থেকে অভিযোগ আসে। অভিযোগের প্রেক্ষিতে আমরা এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের অবহিত করি। তারা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালায়। সেখানে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ, ভেজাল পণ্য থাকায় তাদেরকে জরিমানা করা হয়েছে। জরিমানা করা দোকানগুলোর খাবার এতটাই অস্বাস্থ্যকর যে তা খেলে শিক্ষার্থীরা মারাত্মক অসুখে ভুগবে। তাই অযোগ্য খাবার যেন না রাখতে পারে তাই এই অভিযান পরিচালনা করা হয়েছে।



from BDJAHAN https://ift.tt/2SuOvzI
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url