গাইবান্ধায় রোভারের দিনব্যাপী রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে এবং গাইবান্ধা জেলা রোভারের ব্যবস্থাপনায় দিনব্যাপী রংপুর বিভাগীয় সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ সোমবার (২৫ ফেব্রুয়ারি) গাইবান্ধায় অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কম্পিউটার কক্ষে আয়োজিত ওই ওয়ার্কশপের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। জেলা রোভারের সহ-সভাপতি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষক এএসএম মোস্তাফিজার রহমান, কাজী এএম জাকিউল ইসলাম, জেলা রোভার কমিশনার অধ্যাপক গোলাম মোস্তফা, সম্পাদক অধ্যাপক ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল প্রমূখ।

ওয়ার্কশপে রংপুর বিভাগের ৮ জেলার ৬১জন সিনিয়র রোভার মেট অংশগ্রহণ করে।



from BDJAHAN https://ift.tt/2IDuMhX
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url