বগুড়ার সারিয়াকান্দিতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার
পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) করেসপন্ডেন্ট : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। এসআই আলমগীর হোসেন নেত্বত্বে সঙ্গীয় ফোর্স এএসআই মিজানুর রহমান,এএসআই নয়ন, এ এস আই আতিকুরসহ তাদেরকে মঙ্গলবার রাতে নিজবলাইর বালুয়াভিটা মন্ডলের বাড়ির সেচ পাম্প থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার রামনগর গ্রামের মৃত মঞ্জুর রহমানের ছেলে এজাজ মাহমুদ ডন(২৮), কুপতলা উত্তর পাড়া গ্রামের নয়া মন্ডলের ছেলে সাইদুল ইসলাম (১৯)। গোপন সংবাদের ভিত্তিতে ১০পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার সকালে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন বলেন,তারা এলাকায় দীর্ঘদিন যাবত মাদক সেবন ও বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিক্তিতে তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
from BDJAHAN https://ift.tt/2U4IDyJ
via IFTTT