পলাশবাড়ীতে ডাচ্-বাংলা ব্যাংক লিঃ এজেন্সি শাখার উদ্বোধন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে ডাচ্-বাংলা ব্যাংক লিঃ (এজেন্ট ব্যাংকিং) শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধায় উপজেলা সদরের রংপুর-বগুড়া জাতীয মহাসড়ক সংলগ্ন অবস্থিত ব্যাংক শাখার (এজেন্ট ব্যাংকিং) ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ।

এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় মেসার্স গীতাঞ্জলী ইলেকট্রনিক্স-এর স্বত্তাধিকারী ডাচ্-বাংলা ব্যাংক লিঃ (ডিবিবি) পলাশবাড়ী উপজেলা শাখা এজেন্সি (এজেন্ট ব্যাংকিং শিবাজী সাহা পলাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাচ্ বাংলা ব্যাংক লিঃ (ডিবিবি) এরিয়া ম্যানেজার আলমগীর কবির, সিনিয়র সেলস অফিসার মো. সাখাওয়াত হোসেন ও প্রধান আলোচক ব্যাংকের এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিসি) এম.এ জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



from BDJAHAN https://ift.tt/2TkFE8c
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url