গাবতলীর পেরীহাট কালীমন্দিরেরসেক্রেটারী রাজনাথ রায় ইহলোকত্যাগ করেছেন

আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীর পেরীহাট কালী মন্দিরের সাধারণ সম্পাদক ও স্থানীয় বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শ্রী রাজনাথ রায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গতকাল ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। উল্লেখ্য যে, মৃত রাজনাথ রায় গত বৃহস্পতিবার পর্যন্ত ভারতে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার তাকে নিবীর পর্যাবেক্ষনে দেশে ফিরিয়ে আনা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণোগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বিকেল সাড়ে ৪টায় উপজেলার মহিষাবান মহাশ্বশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এদিকে তার মৃত্যু খবর শুনে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলন, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, বিশিষ্ট ব্যবসায়ী শাফিউল ইসলাম শাফি, জাকিরুল ইসলাম রিপন, স্থানীয় বনিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, ব্যবসায়ী ওয়াহাব, রুবেল, তোতা, হেলাল প্রমুখ। মরহুম রাজনাথ রায় পেরীহাট এলাকার মৃত পূর্ণবাসির ছেলে।



from BDJAHAN https://ift.tt/2BR3dvw
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url