আগৈলঝাড়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নেশা টাকার জন্য পরিবারের সাথে ঝগড়ার কারণে আত্মহত্যা করতে পারে বলে পুলিশের ধারণা।
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আফজাল হোসেন জানান, উপজেলার নগরবাড়ি গ্রামের আব্দুল গোমস্তার ছেলে আমিনুল ইসলাম (১৬) সোমবার দুপুরে ঘরের আড়ার সাথে তার মায়ের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে এসআই আব্বাস ঘটনাস্থলে গিয়ে আমিনুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, আমিনুল নেশায় আসক্ত ছিল। প্রায়ই নেশার টাকার জন্য পরিবারে অশান্তি করার পাশাপাশি স্বজনদের মারধর করত। নেশার টাকা না পেয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় সোমবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
from BDJAHAN https://ift.tt/2ThcWFf
via IFTTT